এবার চিকিত্‍সকরা পেলেন আরও এক ভয়ংকর ছত্রাক সংক্রমণের ইঙ্গিত - The News Lion

এবার চিকিত্‍সকরা পেলেন আরও এক ভয়ংকর ছত্রাক সংক্রমণের ইঙ্গিত

 aspergillosis


দি নিউজ লায়ন;   করোনা আবহের মধ্যেই  প্রায় প্রত্যেক দিন ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তারই মাঝে ভাদোদরার চিকিত্‍সকরা পেলেন আরও এক ভয়ংকর ছত্রাক সংক্রমণের ইঙ্গিত। মিউকরমাইকোসিস ছত্রাকের মতোই আরও এক নয়া ছত্রাকের আগমন ঘটেছে দেশে। ইতোমধ্যেই নয়া ছত্রাক সংক্রমণে অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিত্‍সাধীন ৮জন। ব্ল্যাক ফাঙ্গাসের মত অ্যাস্পারগিলোসিস সংক্রমণও কোভিড থেকে সদ্য সেরে ওঠা রোগীর মধ্যে দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভদোদরাতে ২৬২ জনের ব্ল্যাক ফাঙ্গাস আর ৮ জনের অ্যাস্পারগিলোসিস সংক্রমণের তথ্য সামনে এসেছে।


সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে জানানো হয়েছে, বাড়ির অভ্যন্তরে ও বাইরে এই ছত্রাকের বসবাস। এই ছত্রাকের আণুবিক্ষণিক বীজ শরীরের মধ্যে প্রবেশ করে শ্বাসকষ্টে ভোগেন অধিকাংশ মানুষ। তবে যাঁদের ফুসফুসে সমস্যা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাঁদের এই ছত্রাক সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। এই সংক্রমণের ফলে অ্যালার্জি, ফুসফুস-সহ শরীরের বিভিন্ন অঙ্গগুলিতে সংক্রামিত করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.